ad728

নওগাঁয় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নওগাঁয় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার
মোঃ মোস্তফা আলী, স্টাফ রিপোর্টার,নওগাঁ:
 
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী একটা টীম বদলগাছি থানা এলাকায় ১৪ মার্চ (শনিবার)অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে বদলগাছি থানা এলাকার অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আরচা গ্রামের একজন ব্যাক্তি তার বাড়ির ছাদে স্বল্প ভেজা গাজা রোদের তাপে  শুকানো জন্য পরিচর্যা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অভিযানিক টীম  আসামী ফজলে রাব্বি(২৫) পিতা জাহিদুল গ্রাম আরচা থানা বদলগাছি জেলা নওগাঁ এর বাড়িতে টীম ডিবির অভিযানিক দল  এলাকার লোকজন  নিয়ে তল্লাশি অভিযান চালায়।তল্লাশীর এক পর্যায়ে আসামির দেখানো মতে তার বাড়ির ছাদে যাওয়া হয়।উপস্থিত লোক জনের সামনে আসামির দেখানো মতে তার বাড়ির ছাদে রোদে শুকানোর জন্য পরিচর্যারত অবস্থায় ৫ কেজি ৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।এ বিষয়ে আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ধৃত আসামি বেশ কিছুদিন যাবত মাদকের ব্যবসা করছে বলে জানা যায়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ