বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ৬ টায় পুরানা পল্টন দারুস সালাম মার্কেরের নবম তলায় জেলা বিএনপির সম্মানিত সভাপতি ওয়াদুদ ভূইয়ার ঢাকা কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।
মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইনুল ইসলাম,সহ-সভাপতি এইচ এন মাসুকুর রহমান, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,সহ-সভাপতি সোনিয়া শান্তা, সাধারণ সম্পাদক এম এস পারভেজ। যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি বাদশা,দপ্তর সম্পাদক সুনীতি জীবন চাকমা,মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন,সহ দপ্তর সম্পাদক মোঃ শরিফ হোসেন,উপজাতি বিষয়ক সম্পাদক ন্যাটো চাকমা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া মহোদয় হাবিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।আনন্দঘন মুহুর্ত উদযাপন শেষে সভাপতি উক্ত প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :