ad728

ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে বাচ্চা রেখে পালিয়ে গেলেন মা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে বাচ্চা রেখে পালিয়ে গেলেন মা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদীতে অপরিচিত একটি নারীর কোলে ১৯ দিন বয়সী একটি বাচ্চা রেখে চিরকুট লিখে পালিয়ে গেছেন বাচ্চাটির মা। ১৯ জানুয়ারি (সোমবার) দুপুর ১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হিবিভাগে এ ঘটনা ঘটে।

কোলে রাখা ওই নারীর নাম মোছাঃ মিষ্টি আক্তার। তিনি উপজেলার জয়নগর গ্রামের মোঃ সাগর হোসেনের স্ত্রী।

জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে মিষ্টি আক্তার তার স্বামী মোঃ সাগর হোসেনকে জ্বর-ঠান্ডাজনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বর্হিবিভাগে চিকিৎসকের কক্ষের সামনে দাড়িয়ে থাকার সময় অপরিচিত এক নারী এসে তার কোলে থাকা ১৯ দিন বয়সী বাচ্চা দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলেন। পরে মিষ্টি আক্তার নামে ওই নারী দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও বাচ্চাটি দিয়ে যাওয়া নারী (মা) আর আসেনি। পরে বাচ্চাটির শরীরে জড়ানো কাপড়ে একটি সাদা কাগজে চিরকুট পাওয়া যায়। চিরকুটে লিখা ছিলো, আপনি বাচ্চাটিকে হেফাজত রাখবেন, বাচ্চাটির জন্ম ১লা জানুয়ারি।

চিরকুট পড়ে বিষয়টি সন্দেহ হলে বাচ্চাকে কোলে নিয়ে মিষ্টি আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসানের কক্ষে নিয়ে এসে পুরো ঘটনাটি জানান। বিষয়টি জেনে ড.আলী এহসান প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ