কালিয়াকৈরে খোকন মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কালিয়াকৈরে খোকন মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খোকন মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চাপাইর ইউনিয়ন ও পাইকপাড়া এলাকাবাসীর আয়োজনে খোকন মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, গত ১২ ই অক্টোবর দিবাগত রাতে স্ত্রী তাজিন এর পরকীয়ার জেরে স্বামী খোকন এর মৃত্যুর ঘটনা ঘটেছে। খোকন উপজেলার পাইকপাড়া এলাকার শাহজাহান সরকারের ছেলে। স্ত্রী তাজিন এর সাথে উৎস্য নামের এক ছেলের পরকীয়ার জের ধরে খোকনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মানববন্ধন সূত্রে জানা যায়।
বাবুল হোসেন, বারেক সিকদার, সুজন হোসেন, শরিফ জানান, দীর্ঘ দশ বছর পূর্বে তাজিন ও খোকনের বিবাহ হয়। তাদের এক পুএ সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের পরিবারে ঝগড়া লেগেই থাকত। চাকুরির সুবাদে খোকন শ্বশুর বাড়ি কালিয়াকৈরের পৌরসভার কালামপুর এলাকায় বসবাস করে। কিন্তু স্ত্রীর পরকীয়াই অতিষ্ঠ করেছে খোকনের জীবন। খোকনের এই মৃত্যুর বিচার চাই , বিচার চাই।
খোকনের মা কোহিনূর বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই।
স্বপন সরকার
আপনার মতামত লিখুন :