ad728

রামগড়ে ঘূর্ণিঝড়ে ক্ষ'তি'গ্র'স্ত ২০০ পরিবারের মাঝে ২৮ কেজি করে চাউল বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রামগড়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ২৮ কেজি করে চাউল বিতরণ‎
‎রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

‎খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় আজ সোমবার (৮ জুন) সকাল ১০টায় রামগড় পৌরসভা প্রাঙ্গণে এই চাউল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
‎ত্রাণ ও দুর্যোগ কর্মসূচির আওতায়, ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় রামগড় পৌরসভার অন্তর্গত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২ শত উপকারভোগী পরিবারের মাঝে এই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ২৮ কেজি করে চাউল প্রদান করা হয়।
‎চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এবং সহ-সংগঠনিক সম্পাদক মোঃ শামীম।
‎বিতরণ অনুষ্ঠানে রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ