চকরিয়ায় পারিবারিক কলহের জেরে পিতাকে কু'পি'য়ে হ'ত্যা, ঘা'ত'ক ছেলে গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চকরিয়ায় পারিবারিক কলহের জেরে পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার
স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল করিম চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় পারিবারিক কলহের জেরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মোঃ মিনার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম নিজ পানখালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মোঃ খলিলুর রহমান সওদাগর (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধের জেরে ছেলে মিনার ক্ষিপ্ত হয়ে তার পিতা খলিলুর রহমান সওদাগরের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে মিনারকে গ্রেফতার করে।
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
আপনার মতামত লিখুন :