আলীকদম সীমান্তে অ'বৈ'ধ অ'নু'প্র'বে'শে'র অ'ভি'যো'গে ১৪ মিয়ানমার নাগরিক আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আলীকদম সীমান্তে অ'বৈ'ধ অ'নু'প্র'বে'শে'র অ'ভি'যো'গে ১৪ মিয়ানমার নাগরিক আ'ট'ক
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের আলীকদম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সের ১৪ জন মিয়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন বলে জানা যায়। তারা সবাই নির্ধারিত কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৬ তারিখে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক ১৪ মিয়ানমার নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন :