ad728

পূর্বধলা সরকারি কলেজে এমপি মানসুরার আবেদনে দুই বাস বরাদ্দের উদ্যোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পূর্বধলা সরকারি কলেজে এমপি মানসুরার আবেদনে দুই বাস বরাদ্দের উদ্যোগ
​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা:

নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ করতে দুটি বাস বরাদ্দের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
​সংরক্ষিত নারী আসন-২৬ (সংসদীয় আসন ৩২৬)-এর সংসদ সদস্য মানসুরা আকতারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ অনুরোধ জানানো হয়।

​প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে গত ১৩ জুলাই সংসদ সদস্য মানসুরা আকতার প্রধানমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি পত্রের (ডিও নম্বর: ৩২৬ মহিলা আসন-২৬/অনুমোদন/২০২৬-১৯) মাধ্যমে লিখিত আবেদন জানান।

​উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব ও প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে।

​উল্লেখ্য, একই সঙ্গে কলেজটিতে নতুন ছাত্রী নিবাস ও প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় বড় ধরনের উন্নয়নের দ্বার খুলতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
​শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, দুটি বাস বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং কলেজে নিয়মিত উপস্থিতি ও পড়ালেখার পরিবেশ আরও উন্নত হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ