ad728

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, চন্দনাইশে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, চন্দনাইশে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চট্টগ্রাম: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম রাজু।

সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোর্শেদ আলম মুন্না। আবুল হাসেম রাজু বলেন, কর্নেল অলি আহমেদ স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং অতীতে এক-এগারোর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছেন এবং এখন দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তাঁকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ