ad728

মৌলভীবাজারের জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মৌলভীবাজারের জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার।
অন্তর মিয়া।  শ্রীমঙ্গল, প্রতিনিধি 

​সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
​মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) এনসিপির কেন্দ্রীয় কমিটির দফতর সেল থেকে সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং দলীয় আদর্শ ও নীতিবিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
​এদিকে মৌলভীবাজার জেলা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠছিল, যা পূর্বে একাধিকবার কেন্দ্রীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র থেকে এই কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ