যারা ইনসাফের কথা বলে তারা জিম্মি করে গুপ্ত রাজনীতি করে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যারা ইনসাফের কথা বলে তারা জিম্মি করে গুপ্ত রাজনীতি করে: এ্যানি
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
যারা মুখে ইনসাফের (ন্যায়বিচারের) কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেন না; বরং মানুষকে জিম্মি করে তারা গুপ্ত রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ইনসাফের রাজনীতি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। ন্যায়ের রাজনীতি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এতে যুবদল বিশেষ ভূমিকা পালন করবে এবং তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন এবং উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশ এগিয়ে নিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :