ad728

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পণ্য জব্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে  দেশীয় পণ্য জব্দ

একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অবৈধভাবে পাচার কালে  বিপুল পরিমাণ দেশীয় পণ্য জব্দ করেছে ৩ বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে গিলাতলী বিওপি’র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য আটক করে। হাবিলদার শ্রী বিধানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—দেশীয় কীটনাশক ‘সিস্টেম প্লাস’ ১৬০ লিটার, ‘পারলি জি’ ব্র্যান্ডের ৬০ প্যাকেট বিস্কুট এবং ‘নিমা’ ব্র্যান্ডের ৬৩টি সাবান।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারা আরও বলেন, পার্বত্য সীমান্ত এলাকায় নিরাপত্তা, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ