ad728

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. আনোয়ারুল হক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. আনোয়ারুল হক

মোঃ নুরুউদ্দিন মন্ডল দুলাল

নেত্রকোনা। 

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, “সংবাদপত্র জাতির দর্পণ, সাংবাদিকরা জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি।

আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”  

নেত্রকোনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনায় তেমন কোনো উন্নয়ন হয়নি। অন্যান্য জেলার তুলনায় নেত্রকোনা অনেক পিছিয়ে রয়েছে।

সভায় তিনি নেত্রকোনা জেলার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ের শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ