পাবনা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার |
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
পাবনা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার |
মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার
পাবনা জেলা পুলিশের নায়েক/কনস্টেবল পদ থেকে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৩ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার), পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পাবনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য আরও বৃদ্ধি পায়। পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জনাব লাবিব আব্দুল্লাহ এবং ডিআইও-১, ডিএসবি পাবনা জনাব মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :