ad728

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘরে মিলল পরিত্যক্ত গ্রেনেড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘরে মিলল পরিত্যক্ত গ্রেনেড

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজারে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন গ্রেনেডের মতো। পরে তিনি বিষয়টি খাগড়াছড়ি সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না।


তিনি আরও বলেন, গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গ্রেনেডটি কোথা থেকে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ