সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন মোশাররফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির উন্নয়নসহ সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন। তিনি বলেন ওয়াদুদ ভুইয়া শুধুমাত্র বিএনপির নয়, এজনপদের একজন পরীক্ষিত নেতা।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার বাবু পাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।
মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে
উঠান বৈঠকে মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সভাপতি শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন প্রমুখ বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সভাপতি শাহজালাল কাজল বলেন, নামাজ-রোজা জান্নাতের চাবি হলেও একটি দল বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। তাদেরকে বয়কট করতে হবে। পাহাড়ের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করারও আহবান জানান তিনি।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শাকিল, পৌর ছাত্রদল নেতা শাহিন ছাড়াও বাঙালী, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের কয়েক'শ নারী-পুরুষ এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :