সাতকানিয়ায় আল কুরানুল করিম ইনস্টিটিউটের উদ্যেগে দস্তারে ফজিলত বার্ষিক হিফজুল কুরান অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতকানিয়ায় আল কুরানুল করিম ইনস্টিটিউটের উদ্যেগে দস্তারে ফজিলত বার্ষিক হিফজুল কুরান অ্যাওয়ার্ড ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
আব্বাস উদ্দিন ইকবাল
সাতকানিয়া চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্টান আল কুরআনুল করিম ইনস্টিটিউট এর উদ্যেগে দস্তারে ফজিলত বার্ষিক হিফজুল কুর আন অ্যাওয়ার্ড ও সবক প্রদান অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যদিয়ে জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠান বিদেশী অতিথিসহ নতুনত্বের ছোঁয়ায় ব্যতিক্রমধর্মী এক অভিনব কোরান প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
২৮ডিসেম্বর রবিবার সকাল ৯টার দিকে সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানের দক্ষিণে কেরানি হাটের উত্তরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে পূর্ব পাশে লাগোয়া ইকবাল হাসান কনভেনশন কমিউনিটি সেন্টারে ইন্টারন্যাশনাল কুরআন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ কারী শহিদুল মোস্তফার সভাপতিত্বে এবং আল কোরআনুল করিম ইনস্টিটিউট এর কর্ণদ্বার হাফেজ ক্বারি আনোয়ারুল হকের সঞ্চালনায় এ জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা পুলিশ সুপার ফরহাদ সরদার।
উক্ত অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানি হাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানি হাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেঁওচিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম,কেরানি হাট মা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক,লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,
কেরানিহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ,আল-কুরআনুল কারিম ইনস্টিটিউট প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল হাফেজ কারী মাওলানা আবু সাঈদ,আল কুরআনুল কারীম ইনস্টিটিউট ভিআইপি শাখার প্রধান হাফেজ ক্বারী আব্দুল মজিদ,কেরানি হাট শাখার প্রধান হাফেজ ক্বারি জাহেদ,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
কেরানিহাটের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী আব্দুল মান্নান, আলকুরানুল করিম ইনস্টিটিউট এর অর্গানাজার মুহাম্মদ শাকিল প্রমুখ।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্রছাত্রী,বিভিন্ন অতিথি,অভিভাবক,ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।বিদেশী মেহেমানদের মধ্যে উপস্থিত ছিলেন মিশর থেকে আগত মেহমান শায়খ কারি আব্দুল হাফিজ অদ্দুরুনকি,আফ্রিকার তানজানিয়া থেকে আগত মেহমান শায়খ ক্বারি রেজাঈ আইয়ুব। উক্ত অনুষ্ঠানে এক সুন্দর প্রাণবন্ত বৈচিত্র্যময় পরিবেশের সৃষ্টি হয়।যা মানুষের হৃদয় ও মনজুড়ানো জান্নাতী সংস্কৃতির নিদের্শন পরিলক্ষিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।উক্ত অনুষ্ঠানে আগত অতিথিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা সন্তোষ্ট প্রকাশ করেন।তারা কিয়ামতের আগ পর্যন্ত এই জান্নাতি পরিবেশ স্থায়িত্ব হওয়ার জন্য দোয়া করেন।অনেকেই আবেগ আপ্লুত হয়ে হাফেজ ক্বারি আনোয়ারুল হকের সুস্থতা,সফলতা,স্বাবলম্বীতা ও দীর্ঘায়ু কামনা করেন।উক্ত অনুষ্ঠানে ৭শত ছাত্রছাত্রীদেরকে এওয়ার্ড দেওয়া হয়েছে।জাতীয় পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সম্মাননাসহ উমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষিক শিক্ষিকাদেরকেও সম্মাননাসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :