ad728

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ ৬ দোকান পুড়ে ৩০ লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ ৬ দোকান পুড়ে ৩০ লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত
মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা গফরগাঁও পৌরসভার গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ড তুলার গোডাউন সহ ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। 

আজ ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা পৌরসভার জামতলা মোড় এলাকায় পন্ডিত পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

এই অগ্নিকান্ডে দুইটি গোডাউন সহ চারটি দোকানে আগুনে প্রায় ত্রিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গোডাউন ও দোকান মালিক আশরাফুল ইসলাম রনি, ইউসুফ বেডিং,আশরাফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্জারাম এর মাটির হাড়ি পাতিল এর দোকান মানিকগণের দাবি। 

দোকান মালিকরা জানান সন্ধা  ছয় টার দিকে সাহা বাড়ি এলাকা পন্ডিত পাড়ায় জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাত করার সময় মেশিনের সংযোগ দিতে গেলে  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি চুলায় লেগে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। 

অগ্নিকাণ্ডের খবর  পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতা অর্ধঘন্টা চেষ্টা করে আগুন নেভানো হয।

গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজটি দ্রুত সম্পন্ন করেন। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘনবসতি এলাকা হলেও পানির সুব্যবস্থা থাকা দ্রুত আগুন নিভানো সম্ভব হয়েছে বলে জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ