ad728

তিস্তা বাঁচাও আন্দোলনের মশাল মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

তিস্তা বাঁচাও আন্দোলনের মশাল মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত"

মোঃ রেজাউল করিম: রংপুর জেলা প্রতিনিধি

"জাগো বাহে, তিস্তা বাঁচাই" স্লোগানে অনুষ্ঠিত আন্দোলনের দ্বিতীয় দফা মশাল কর্মসূচি শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সাবু (৫০) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে তিস্তা নদীর তীরবর্তী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়,উত্তরবঙ্গের সাবেক সফল মন্ত্রী ও জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের আহ্বানে আয়োজিত মশাল মিছিল শেষে ফেরার পথে সাবু স্যারকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনা স্থানে মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শিক্ষক সমাজসহ সাধারণ জনগণের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, উত্তরবঙ্গের  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দীর্ঘদিন ধরে তিস্তা নদীর নাব্যতা রক্ষা ও উত্তরবঙ্গের নদী ভাঙ্গন রক্ষার স্বার্থে “তিস্তা বাঁচাও” আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ