ad728

দিঘীনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

দিঘীনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু 

খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শরীফুল ইসলাম গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি সামনের দিকে থাকলেও শরীফুল গরু নিয়ে পিছনে ছিল। হঠাৎ বজ্রপাতের পর কিছুই বুঝতে পারিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, হাসপাতালে আনার আগেই শরীফুল ইসলাম মারা যান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ