ad728

হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজুল ইসলাম ব্যুরোচীফঃ 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার  কুলিক নদীতে ডুবে আজাদ (৫) নামের এক শিশুর মৃ/ ত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নম্বর ভাতুড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ ওই গ্রামের হযরত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদের মা গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যান। এ সময় মাকে না পেয়ে তাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু আজাদ। ধারণা করা হচ্ছে, বিকেল আনুমানিক ৩টার দিকে মাকে খুঁজতে গিয়ে কুলিক নদীর পাড়ে পৌঁছালে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। তবে উদ্ধার করার আগেই তার মৃ/ ত্যু হয়।
ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ