কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
সেনাবাহিনীর উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর এলাকাতেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :