ad728

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়িতে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)  লোগাং জোন ।

রবিবার  (০৮ মার্চ ২০২৬ ) পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা)-এর উপস্থিতিতে এ সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩১ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারকে মোট ৩৩ বান্ডিল টেউটিন প্রদান করা হয়।

 পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসাকে ০৪ বান্ডিল টেউটিন ও হ্যান্ডওয়াশ সামগ্রী দেওয়া হয়। একইসঙ্গে ০১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বিজিবি জানায়, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ