ad728

পানছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেক্টর কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেক্টর কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন

পানছড়ি (খাগড়াছড়ি),

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার পানছড়ি উপজেলার চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। তিনি সকাল থেকে বিভিন্ন মণ্ডপ ঘুরে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম পূজা মণ্ডপগুলোতে গিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, সেক্টর কমান্ডারের সফরে তারা আবেগাপ্লুত হয়েছেন এবং এ উপস্থিতি তাদের মনোবলকে আরও চাঙ্গা করেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এ বছরের দুর্গাপূজা আরও আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সেক্টর কমান্ডার কর্ণেল মোত্তাকিম বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে এ উৎসব আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।” তিনি সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব।  

তিনি আরও আশ্বস্ত করেন যে, পূজার সময় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে তিনি গুজব ও উসকানিতে কান না দিয়ে সচেতন থাকার পরামর্শ দেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর পানছড়ি উপজেলায় মোট ১০ টি  মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজারো ভক্ত-দর্শনার্থী অংশ নিচ্ছেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনসাধারণও সক্রিয়ভাবে সহযোগিতা করছে যাতে উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ