ad728

রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ ভূইয়া আর নেই-


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ ভূইয়া আর নেই-
(রামগড়)খাগড়াছড়ি, প্রতিনিধি: 

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ ভূইয়া ফরহাদ (৫০) উন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনটি রিং পড়ানো হয়। শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার পৃথক বিবৃতিকে শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ