ad728

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত


মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল  নেত্রকোনা 

“মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ।
এ উপলক্ষে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মন্ডল দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি নেত্রকোণা,বর্তমান  পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। 

অনুষ্ঠানে সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, কলাম লেখক জাকির আহমদ খান কামাল, উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদ উল্লাহ প্রমুখ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ