ad728

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব: এমপি আমির হামজা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কুষ্টিয়া হাসপাতালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা উদ্যোগ, ঝাড়ু হাতে হাসপাতালে, 
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব:এমপি আমির হামজা:
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়াবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

শপথ গ্রহণের পর নিজ জেলা কুষ্টিয়ায় ফিরে প্রথম কর্মসূচি হিসেবে হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় তিনি হাসপতাল আঙ্গিনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। এখানে সেবার মান ও পরিবেশ দুটোই সমান গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধেরও অংশ। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগ থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমাম জানান, এমপির এই সরাসরি তদারকি তাদের কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়াবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ