পানছড়ি সাব জোনের উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পানছড়ি সাব জোনের উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে স্থানীয় হেডম্যান, কারবারি, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অংশগ্রহণে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, খাগড়াছড়ি জোন।
সম্মেলনে লোগাং ও চেঙ্গী ইউনিয়নের বিভিন্ন এলাকার হেডম্যান-কারবারি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় কারবারিরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন, রাস্তা সংস্কার, স্কুল, ধর্মীয় উপাসনালয় ও খাবার পানির ব্যবস্থার দাবি জানান।
এছাড়া বুদ্ধরাম পাড়ার এক হুইলচেয়ার-নির্ভর ৩০ বছর বয়সী অসুস্থ যুবকের জন্য সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“গুজবে কান দেবেন না। বরং আমরা সবাই এই এলাকার শান্তি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করছি।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।
সম্মেলন শেষে উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা, প্রত্যুত্তর চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :