হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,,
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,,
মোঃ ইসতিয়াক আহমেদ রোহান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিহারীপুর এলাকায় নৃশংসভাবে আদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১/১২/২৫) সকালে স্থানীয় জনগণের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সোহরার হোসাইন, সাইফুল ইসলাম, বিহারীপুর মসজিদের মোয়াজ্জেম, রেজিস্ট্রি অফিস মসজিদের মোয়াজ্জেমসহ এলাকার আলেম-ওলামা, মুরব্বি, যুবক ও সর্বস্তরের সাধারণ জনগণ।
বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড সমাজে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে সাধারণ মানুষ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বিক্ষোভকারীরা “খুনের বিচার চাই”, “অপরাধীদের ফাঁসি চাই” সহ বিভিন্ন স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :