ad728

সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান 

 মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে
সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরাইল সদর উপজেলার কুট্টাপাড়া খন্দকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাকে চির বিদায় দেওয়া হয়। 
বিদায় কালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট  এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া সংঘটনের সাংবাদিক'রা ফুলদিয়ে শ্রদ্ধাজানান।

মরহুম সাংবাদিক শফিকুর রহমান গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ২ টা ৪৫ মিনিটে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পারিবারিকভাবে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ইটালী প্রবাসী তার দুই মেয়ে শেষ বারের মত তাদের পিতার লাশ দেখতে ইটালি থেকে দেশে আসায় লাশ দাফন বিলম্বিত হয়।

উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের মরহুম হাজী ওয়াজদু মিয়ার পুত্র সাংবাদিক শফিকুর রহমান,  সরাইল উপজেলা কৃষকলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সরাইল টেলিভিশন  জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল প্রতিনিধি ছিলেন। 

এছাড়া তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।
 সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোঃ হুমায়ুন কবিরের ছোট ভাই মরহুম সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ