ad728

হিফজ প্রতিযোগিতায় কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার গৌরব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

হিফজ প্রতিযোগিতায় কান্দিপাড়া আরবীয়া  ফয়জুল উলুম মাদ্রাসার গৌরব

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি;

বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার উদ্যোগে আয়োজিত ৪৫ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ এ অংশগ্রহণ করে রাউজান থানার  অন্তর্গত  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডাবুয়া কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় মাদ্রাসাটির শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত ৩০ পারা গ্রুপে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সনদ ও নগদ অর্থ পুরস্কার লাভ করেন। অপরদিকে মোহাম্মদ সাখাওয়াত ১৫ পারা গ্রুপে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে সনদ লাভ করেন।

এ সাফল্যে মাদ্রাসা পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী শহিদুল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার্থীদের এই অর্জন মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত। পাশাপাশি হিফজ বিভাগের শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, ত্যাগ ও দোয়ার ফলেই আজ এই সুনাম অর্জিত হয়েছে।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে বলেন, শিক্ষার্থীদের আন্তরিক চেষ্টা, ওস্তাদদের দোয়া এবং আল্লাহ তায়ালার সাহায্যেই এ সাফল্য সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা নিয়মিতভাবে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখবে।

উল্লেখ্য, কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসা প্রতি বছর স্থানীয়ভাবে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সুনাম অর্জন করে আসছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ