ad728

নেত্রকোণায় পুলিশের ওপর হা'ম'লা ৪ আ'সা'মি ছি'ন'তা'ই, ১ হাজার ই'য়া'বা'স'হ ৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নেত্রকোণায় পুলিশের ওপর হামলা ৪ আসামি ছিনতাই, ১ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা। 

নেত্রকোণায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও ল্যাপটপসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৪ জন চিহ্নিত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

​সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোণা মডেল থানার একটি দল জেলা সদরের একটি এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই ঝটিকা অভিযান চালানো হয়।

​প্রাথমিক অভিযানে পুলিশ আল আমিন (৩২), মোঃ রাসেল (২৮), মোঃ বাবুল মিয়া (৪৮) ও মোঃ মুবিন (২৮) নামক চার মাদক কারবারিকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আটকের পরপরই তাদের স্বজনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন নারী-পুরুষ লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং চার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

​উদ্ধার ও গ্রেপ্তার: হামলার খবর পেয়ে থানা পুলিশের অতিরিক্ত আরেকটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫) নামের তিন নারী মাদক কারবারিকে আটক করে।

​পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও ৪০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৬,৭৮৫ টাকা, ২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন (১২টি বাটন ও ১টি স্মার্টফোন) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের ওপর হামলায় ব্যবহৃত ২টি লোহার রড ও ৩টি লাঠিও উদ্ধার করা হয়।
​পুলিশের বক্তব্য: নেত্রকোণা মডেল থানা পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিরা একই পরিবারের সদস্য। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল।

​এ বিষয়ে জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ পলাতক অন্যদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ