ad728

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামব: আসিফ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামব: আসিফ

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জুলাই বিপ্লবী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।’

তিনি বলেন, ‘যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।’

আসিফ মাহমুদ বলেন, ‘এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। সেখান থেকে কিছুদিন আগে পদত্যাগ করে তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ