ad728

বিএনপির ঘাঁটি পুনরুদ্ধারের পর নিজামকে মন্ত্রী করার দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বিএনপির ঘাঁটি পুনরুদ্ধারের পর নিজামকে মন্ত্রী করার দাবি
আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম। 

চট্টগ্রাম-১৩ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ নির্বাচনী আসনটি ছিল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হওয়ার পর এবার সেটি পুনরুদ্ধার করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে।

এ আসন থেকে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এনিয়ে এ আসন থেকে তিনি চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন তিনি৷ এতে আসনটিতে নেতাকর্মী ও জনসাধারণের মাঝে বইছে আনন্দের বন্যা।

অন্যদিকে সরওয়ার জামাল নিজামকে ঘিরে বেড়েছে দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের প্রত্যাশার চাপ। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে তরুণ এমপিদের পাশে প্রবীণ সংসদ সদস্য হিসেবে যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনায় দলের নেতাকর্মী ও স্থানীয়রা তাকে মন্ত্রিপরিষদে স্থান দেওয়ার দাবি জানিয়েছেন৷

স্থানীয় সূত্র মতে, চট্টগ্রাম-১৩ আসনটি এ অঞ্চলের সম্ভাবনাময় শিল্প এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে কোরিয়ান ইপিজেড, রাষ্ট্রীয় সার কারখানা সিইউএফএল, কাফকো ও চায়না ইকোনমিক জোন, কোরিয়ার কেইপিজেড। ফলে আসনটির গুরুত্ব অন্য আসনের তুলনায় বেশি।

আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। পরের তিনটি নির্বাচনেও এমপি হন আওয়ামী লীগের প্রার্থী। ১৯৯৬ সালে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবুকে হারিয়ে এবং ২০০১ সালে আতাউর রহমান খান কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সরওয়ার জামাল নিজাম। জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ এ নেতা তাঁর নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও কর্মসংস্থানের প্রসারে নিরলসভাবে কাজ করেছেন। তিনি ১৯৯৫ ও ১৯৯৬ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন তাঁর প্রশাসনিক দক্ষতা, দূরদৃষ্টি ও উন্নয়নচিন্তার এক অনন্য স্বাক্ষর।

এ আসন্ন মন্ত্রিসভায় নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী পরিষদে রাখার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ও প্রবীণ সংসদ সদস্য হওয়ায় মন্ত্রীত্ব পাওয়ার আলোচনায় রয়েছে তিনি।

আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ হারেছ বলেন, নতুন মন্ত্রী সভায় তারেক রহমান যে মন্ত্রী নির্বাচন করতে চাচ্ছেন, তার সব যোগ্যতা রয়েছে আমাদের নেতা সরওয়ার জামাল নিজামের কাছে। রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াও ব্যবসায়িক অঙ্গনের উন্নয়ন, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে তার কার্যকর নেতৃত্ব আজও প্রশংসিত তিনি। আওয়ামী লীগের আমলে তাকে শেষ করে দিতে নানান ষড়যন্ত্র করা হয়েছে। সবমিলিয়ে যোগ্যতার ভিত্তিতে সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী করার জন্য তারেক রহমানের কাছে জোর দাবি আমাদের।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, বিগত সরকার মাইক্রোস্কোপ দিয়ে খোঁজে ও দুর্নীতির প্রমাণ করতে পারেনি জীবন্ত কিংবদন্তি সরওয়ার জামাল নিজামের। এবার বিপুল ভোটে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। রাজনীতি, ব্যবসা, উদ্যোক্তা ও প্রশাসনিক কাজে অভিজ্ঞসম্পন্ন ব্যক্তি তিনি।

তিনি বলেন, সফল ব্যবসায়ী ও বনেদি পরিবারের সন্তান সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা-কর্ণফুলী শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ এলাকায় দক্ষ পার্লামেন্টেরিয়ান ও দক্ষ রাজনৈতিকবিদ তার মতন একজন মানুষ মন্ত্রী হলে এ অঞ্চলসহ পুরো দেশ উপকৃত হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ