খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়নে ওয়াদুদ ভুইয়া নির্বাচিত করুন.....সবুজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়নে ওয়াদুদ ভুইয়া নির্বাচিত করুন.....সবুজ
খাগড়াছড়ি প্রতিনিধি :
মাটিরাঙ্গার মাটি বিএনপির ঘাঁটি দাবী করে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ ১২ ফেব্রুয়ারী সারাদিন ওয়াদুদ ভূইয়া'কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে গত ১৭ বছরেও তা হয়নি। ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলেই খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর যুবদল আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।
মাটিরাঙ্গা পৌরসভা যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: নাসির সিকদার।
এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওয়াজের রহমান ওয়াসিম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শাকিল হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা শাহিন ছাড়াও পৌরসসভা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়া তার জীবনের ৪০ বছরেরও বেশী সময় এ জনপদের সাধারন মানুষের জন্য উৎসর্গ করেছে। তিনি বসন্তের কোকিল নয়, এ জনপদের পরীক্ষিত নেতা। তাঁর হাতেই নিরাপদ এ পাহাড়ের মানুষ।
আপনার মতামত লিখুন :