ad728

বিতর্কের জট খুললেন ছাত্রদল নেতা নেছার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বিতর্কের জট খুললেন ছাত্রদল নেতা নেছার: “অপপ্রচারে বিভ্রান্ত হবেন না”

মোঃ শাকিল আল মামুন 
কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি 

কুয়াকাটায় জমি কেনাবেচার লেনদেনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার। মঙ্গলবার সকালে মুসুল্লীয়াবাদ গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু স্থানীয় গণমাধ্যমে নেছার উদ্দিনের বিরুদ্ধে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এতে দাবি করা হয়, তিনি এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক ৩০ লাখ টাকার চেক নিয়েছেন। তবে অভিযোগের সত্যতা খুঁজে না পেয়ে অধিকাংশ সাংবাদিক তা প্রকাশ করেননি।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী পরিবারের কর্তা মোস্তফা আকন উপস্থিত থেকে জানান, “নেছারের কাছে আমাদের জমি বিক্রির টাকার অংশ বকেয়া ছিল। সেই কারণে আমার ছেলে হালিম আকনের নামে একটি চেক দেওয়া হয়েছিল। জোরপূর্বক কিছু হয়নি। আমাদের মধ্যে লেনদেনের বিষয়টি এখন মীমাংসা হয়েছে।”

নেছার উদ্দিন জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি ০.১৫ একর জমি ৩৭ লাখ ৫০ হাজার টাকায় কেনেন এবং এর মধ্যে ৩৬ লাখ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে জমিটি অন্যত্র বিক্রি হওয়ায় নগদ ৫ লাখ টাকা ও একটি ব্যাংক চেক দিয়ে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হালিম আকন ব্যাংকে চেক স্থগিতের আবেদন করেন, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করেছে। মিথ্যা ভিডিও ও ছবি ছড়িয়ে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে।”

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার এ বিষয়ে বলেন, “এটি দুই পক্ষের আর্থিক লেনদেনের বিষয় ছিল। এখন সেটি সমাধান হয়েছে। কোনো নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো অনৈতিক।”

এ ঘটনায় হালিম আকনের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে

আলোচিত শীর্ষ ১০ সংবাদ