ad728

১০ম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

১০ম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি


মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতি পালন করেন।

এতে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওষুধসহ সেবা না পেয়ে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ