ad728

পৌর কর দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা: জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চালনা পৌরবাসীর ক্ষোভ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পৌর কর দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা: জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চালনা পৌরবাসীর ক্ষোভ
শফিকুল সরদার, দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।
উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় হতে উপজেলা পরিষদ, থানা পুলিশ ও সবুজ পল্লী এলাকার প্রবেশ ধারে জমে থাকে বর্ষার পানি ভোগান্তির শিকার চাকরিজীবী সহ স্থানীয় বাসিন্দারা। 
চালনা পৌর ভবনের প্রধান সড়কে বর্ষা মৌসুমে মাছ ধরার হিড়িক পরে। এই সড়কে রহেছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, সি সার্কেল অফিস, সরকারি বালিকা বিদ্যালয়, একাধিক প্রাথমিক বিদ্যালয়, জনগুরুত্বপূর্ণ সরকারি সেটেলমেন্ট অফিস সহ শিশু বাচ্চাদের কিন্ডারগার্টেন মাদ্রাসা সহ চালনা বড় বাজার। 

স্থানীয়দের দাবি, অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। ফলে ড্রেনগুলো অনেকটা ডাস্টবিনে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।
চালনা পৌরবাসী দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 

পৌরবাসীর আরও অভিযোগ, গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার দাবির মুখে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হলেও পরে সেগুলো অদৃশ্য কারণে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে নির্দিষ্ট ডাস্টবিনের অভাবে অনেকেই যেখানে-সেখানে ময়লা ফেলছেন, ফলে নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলও বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় পৌরবাসী দ্রুত ড্রেন পরিষ্কার, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত, পর্যাপ্ত ডাস্টবিন পুনঃস্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, নাগরিকদের দেওয়া করের যথাযথ ব্যবহার নিশ্চিত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে চালনা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ