ad728

সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।উদ্বোধন করেন মশক নিধন।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সহকারী কমিশনার (ভূমি)  ইকবাল হোসাইন।উদ্বোধন করেন মশক নিধন। 
ভালুকা  প্রতিনিধি মোঃওয়াসিম খান 
 

ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারী  সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)  ইকবাল হোসাইন।

উদ্বোধনের দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আংশিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মশাবাহিত রোগ প্রতিরোধ ও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়ন প্রত্যাশা করেছেন।