পানছড়িতে অ'জ্ঞা'ত স'ন্ত্রা'সী'দে'র ব্রা'শ'ফা'য়া'রে' ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্য নি'হ'ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্য নিহত
মো. সেলিম পানছড়ি, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মোঃ ইমন হোসেন (২৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও কাছাকাছি অবস্থানরত হিল আনসার সদস্যরা জানান, এসএমজি দিয়ে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তি দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, সকালে গুলির শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে এসে দেখতে পান, গুলিবিদ্ধ অবস্থায় ইমন হোসেন দোনের সামনে মাটিতে পড়ে আছেন।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :