ad728

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর প্রাণহানি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর প্রাণহানি
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, ​নেত্রকোনা । 

নেত্রকোনার পূর্বধলায় সড়ক পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের থানা রোড এলাকার নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত মারিয়া আক্তার প্রিতী উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। তার বাবা তাকে রাস্তার দক্ষিণ পাশে রেখে কেনাকাটার জন্য উত্তর পাশের দোকানে যান। এ সময় মারিয়া হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
​পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ