ad728

রামগড়ে প'রো'য়া'না'ভু'ক্ত তিন যুবলীগ নেতা গ্রে'প্তা'র


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রামগড়ে পরোয়ানাভুক্ত তিন যুবলীগ নেতা গ্রেপ্তার 
খাগড়াছড়ি প্রতিনিধি, 

রামগড়ে পরোয়ানাভুক্ত তিন যুবলীগ নেতা গ্রেপ্তার 
খাগড়াছড়ির রামগড়ে পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। শুক্রবার (১ মে) ভোররাতে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক (২৭)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ