মান্দায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
মোঃ মাহমুদুল হাসান, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে সকাল ১০টায় মান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আবুল বাশার।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষক সমাজই জাতির আলোকবর্তিকা। উন্নত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাদের মর্যাদা ও অধিকার সংরক্ষণই শিক্ষার মানোন্নয়নের প্রধান শর্ত।” অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজনে, উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁ
আপনার মতামত লিখুন :