ঢাকা সিলেট মহাসড়কে ১২০ কেজি গাঁ'জা'স'হ দুই মা'দ'ক কা'র'বা'রি আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা সিলেট মহাসড়কে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের মাঝামাঝি পথে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি নোহাগাড়ি যার রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-চ ১২-৯৩৫৫) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পথে রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আটককৃরা হলেন দিনাজপুর জেলার কোতায়ালী উপজেলার বিভীষণ গ্রামের মৃত রজব আলী ছেলে মো: নূরে আলম (৪৬) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহ ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তি এলাকা থেকে একটি কালো রংয়ের নোহাগাড়ি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে ভিত্তিতে পুলিশ সদস্যরা রাস্তায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে গাড়ীটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করেন বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।
আপনার মতামত লিখুন :