ad728

পূর্ণিমার জোয়ারে হালদায় মা মাছের ডিম, জেলেদের মাঝে উৎসবমুখর পরিবেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পূর্ণিমার জোয়ারে হালদায় মা মাছের ডিম, জেলেদের মাঝে উৎসবমুখর পরিবেশ
চট্টগ্রাম প্রতিনিধি:

এশিয়ার কার্পজাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে পূর্ণিমার জোয়ারকে কেন্দ্র করে মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে। এ ঘটনাকে ঘিরে নদীপাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জেলেদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
জানা গেছে, হাটহাজারী উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের নয়াহাট, রাউজান উপজেলার পশ্চিম গুজরার আজিমের ঘাট ও নাপিতের ঘাট এলাকায় মা মাছ ডিম ছেড়েছে। রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ প্রজাতির মাছের ডিম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
ডিম ছাড়ার এ মৌসুমকে ঘিরে নদীজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শত শত জেলে নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন মূল্যবান এই ডিম সংগ্রহে।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন জানান, প্রথম পর্যায়ে ২৩৮টি নৌকার মাধ্যমে প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। ডিম সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, হালদা নদীর এই প্রাকৃতিক ডিম সংগ্রহ দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ