পাঁচবিবিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
পাঁচবিবিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁশপুর জিয়ার ভাটা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কাঁশপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পাঁচবিবি উদয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহাগ পারভেজ।
সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন ও সদস্য মোঃ নুর হোসাইনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :