ad728

কুমিল্লা মনোহরগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত-২


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কুমিল্লা মনোহরগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত-২


 কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইট এলাকায় নিলাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় অটোচালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মো: শাহ আলম (৬০) মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের ও অটোচালক বাদল (১৮) ও বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নিলাচল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৯১) একটি বাস খিলা বাজারের দক্ষিণ পাশের রেলগেইট এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।
এসময় অটোরিকশায় থাকা যাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোচালক বাদল ও তার বাবা বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান। পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাদল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ