ad728

রাঙামাটির জেএসএস কর্তৃক এক পাহাড়ি নারীকে মারধরের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রাঙামাটির জেএসএস কর্তৃক এক পাহাড়ি নারীকে মারধরের অভিযোগ

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি,

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে ঘটে যাওয়া এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মারধরের শিকার পাহাড়ি নারীর নাম চম্পা দেবী চাকমা। তিনি মৃত লাল মোহন চাকমার কন্যা। তার বাড়ি লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোট কাট্টলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকালে জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য ছোট কাট্টলী এলাকায় এসে খাবারের অর্ডার দেয়। পরে বিকেলের দিকে তারা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। একই সময় আমবাগান নামক একটি পাহাড়ি মৌজায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

পরে সশস্ত্র সদস্যরা ইউপিডিএফের সদস্য পুলক চাকমার বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ সময় পুলক চাকমার বোন চম্পা দেবী চাকমার কাছেও মোবাইল ফোন খোঁজা হয়।

চম্পা দেবী চাকমা জানান, তার কাছে মোবাইল ফোন নেই বলে জানালে সশস্ত্র সদস্যরা তাকে মারধর করে। এ সময় তার বড় ভাই সূর্য্য কুমার চাকমা বাধা দিতে এগিয়ে এলে তাকে হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সদস্যরা হুমকি দিয়ে বলেন— চম্পা দেবীর মোবাইল ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী সন্তু সশস্ত্র গ্রুপের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এসব সহিংসতা বন্ধে জেএসএস সভাপতি সন্তু লারমার ফাঁসি সহ-এর বিরুদ্ধে পাহাড়ের সচেতন ত্রিপুরা,চাকমা,মারমা সকল সম্প্রদায়ের লোক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ