ad728

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সড়ক দু'র্ঘ'ট'না'য় আ'হ'ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখা সভাপতি বাহাদুর খান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চৌদ্দগ্রাম হাসপাতালে চিকিৎসা নেন । পরে নিবিড় দেখাশোনার জন্য তাকে বাড়িতে স্থানান্তর করা হয় । বর্তমানে তিনি চৌদ্দগ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

গতকাল সকাল ৮ টার দিকে কুমিল্লা চৌদ্দ গ্রামের নিজ বাড়ি থেকে ঔষধ কেনার উদ্দেশ্যে অটো রিক্সা যোগে বাজারে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি অটোর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনা ঘটে । দুর্ঘটনায় তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন । তার নাকের বাঁশি ফেটে যাওয়ায় কর্তব্যরত ডাক্তার ইতিমধ্যে তাকে সেলাই করেছেন । পারিবারিক সূত্রে জানা গেছে তিনি নাক সহ মুখমন্ডল প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন । দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে অসুস্থ থেকে চিকিৎসা গ্রহণ করতেছেন । দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলো । তাই মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতির সুস্বাস্থ্য কামনায় পরিবারের পক্ষ থেকে মাটিরাঙ্গা বাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মোঃ ওমর ফারুক খান ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ