নোয়াখালীতে ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোয়াখালীতে ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল।
আজাদ ভূঁইয়া নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার নবগঠিত কমিটির এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নবগঠিত জেলা কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি এবং নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগসহ প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল।
জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, নতুন এ নেতৃত্ব নোয়াখালী জেলার ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। নতুন এ নেতৃত্ব অতীতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো এবং ভবিষ্যতেও রাখবে। ছাত্রদল সবসময়ই দেশের গণতন্ত্র, শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন নেতৃত্ব সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে নোয়াখালী জেলা ছাত্রদলের সকল নেতাকর্মী এবং সকল ইউনিট নতুন উদ্যমে কাজ করে এগিয়ে যাবে।কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি আস্থা রেখে মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী দিনে সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখারও অঙ্গিকার ব্যক্ত করেন। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আজকের এই আনন্দ মিছিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের নতুন পথচলার সূচনা। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। যারা বিভিন্ন পদপ্রার্থী ছিলেন হতাশ হওয়ায় কিছু নেই, তাদের সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান নবনির্বাচিত সভাপতি।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে বিকেল সাড়ে তিনটা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সমবেত হন। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা,পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন। তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিলে ভিন্ন মাত্রা যোগ করে।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :